চেক ডিজঅনার মামলায় ফেরারি হয়ে পলাতক কে এম সালাউদ্দিন
মোকাম টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিঃ টাঙ্গাইল সদর আমলী আদালত।মোকাম নং-২০৭৩/২০২৫ সি আর মামলায় পলাতক হয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছে মো শামীম মিয়া।
বাদী- মো: শামীম মিয়া (৩৭)পিতা- হারান বেপারী,সাং- হাড়িয়া,পোস্ট -কামারপাড়া, থানা – মির্জাপুর,জেলা টাঙ্গাইল। অপর দিকে বিবাদী: কে এম সালাউদ্দিন মাহমুদ (৪৫)পিতা-যুবরাজ,সাং- উয়ার্শী, পোস্ট – উয়ার্শী,থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। বাদী মো: শামীম মিয়া জানায়,আমি একজন সহজ সরল শান্তি প্রিয় মানুষ।বিবাদী কে এম সালাউদ্দিন মাহমুদ আমার পরিচিত বিধায় আমি তাকে নগদ ৫,০০,২৫০ ( পাঁচ লক্ষ দুইশত পঞ্চাশ টাকা হাওলাদ প্রদান করি।আমার এই টাকা পরিশোধের জন্য বিগত ইংরেজি ২৭-০৫-২৫ ইং তারিখ ৫,০০,২৫০ টাকা উল্লেখ্য বিবাদীর স্বাক্ষরিত একটি চেক আমাকে দেন।যাহার চেক নাম্বার BI 25-C-3106181 এবং হিসাব নাম্বার -3425101108343 আমি উক্ত চেকটি নগদায়নের জন্য বিগত ইংরেজি ২০-০৭-২০২৫ তারিখে পূবালী ব্যাংক লিঃ করটিয়া টাঙ্গাইল শাখার বিবাদীর হিসাব নম্বরে জমা দিলে উহা অপর্যাপ্ত তহবিলে ফেরত আসে অর্থাত ডিজ- অনার হয়।তাই পরবর্তীতে আমি মামলা করি।আসামি কে এম সালাউদ্দিন মাহমুদ এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যার ফলে সে বর্তমানে ফেরারি ও পলাতক আছে।আমি সাধারণত নাগরিক হিসেবে এখন রাষ্ট্রের কাছে সুষ্ঠ বিচার পাওয়ার দাবি জানাচ্ছি।
