আন্তর্জাতিক বিনোদন

শাকিরার কনসার্ট পরিণত হলো শোকের মাতমে

বিনোদন ডেস্ক:
ব্রাজিলে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার একটি আসন্ন কনসার্টের প্রস্তুতিকালে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। মঞ্চ নির্মাণের সময় ভারী যন্ত্রের নিচে পিষ্ট হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল। নিহত ব্যক্তি কনসার্টের বিশালাকার মঞ্চ ও কাঠামো নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

স্টেট ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, একটি লিফটিং সিস্টেম বা ভারী উত্তোলন যন্ত্র ব্যবহার করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ওই কর্মীর শরীরের নিচের অংশ মারাত্মকভাবে পিষ্ট হয়।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন। পরে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই ফার্স্ট রেসপন্ডাররা প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। পরে তাকে মিগুয়েল কৌটো মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কনসার্ট আয়োজকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা জানিয়েছেন, এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।

এদিকে দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। অনেকেই নিহতের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *