মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে নাটোর জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সকালে স্বাধীনতা চত্ত্বর ও ফুলবাগান বধ্যভূমিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়, যা ছিল দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।
বিকেলে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।

