কুমিল্লা বিআরটিএর প্রধান সহকারী পরিচালক মোঃ ফারুক আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা বিআরটি এ কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আলমের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে রয়েছে পরীক্ষায় বাস্তবে উত্তীর্ণ না হলেপ্রতি জন থেকে ১০০০০ – ১৫০০০ হাজার টাকার বিনিময়ে উত্তীর্ণ দেখিয়ে নতুন লাইসেন্স দেয়। টাকা না দিলে উত্তীর্ণ হলে ও তার রেজাল্ট বাহির হয় না।যানবাহনে ফিটনেস এর সনদ, রেজিস্ট্রেশন, মালিকানা পরিবর্তন বিভিন্ন অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনিয়ম দালাল চক্রের প্রভাব অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ঘটছে। এতে সাধারণ সেবা গৃহিতরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
একাধিক পরিবহন মালিক ও মালিকদের দাবি, বিআরটি এর কার্যালয়ে নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে অজুহাত দেখিয়ে ফাইল আটকে রাখা হয়। পরবর্তী দালালের মাধ্যমে কথা বলে কাজ করে নিতে হয়।
একাদিক কয়েকজন পরিবহন মালিক জানায় বিআরটিএ দালাল ছাড়া সাধারণ মানুষ কাজ করতে আসলে দালাল বিহীন কাজ করে নেওয়া

