মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৪২ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অপরাধ ‍ও দুর্নীতি আইন আদালত ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় রমজানের ঈদকে সামনে রেখে সাঁড়াশি অভিযানে ৪২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর আদাবর থানা বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই চাঁদাবাজি ও কিশোরগ‍্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে যাতে সবাই নির্বিঘ্নে পালন করতে পারে এবং ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে সেজন্য আমাদের এই অভিযান চলছে। ইতোমধ্যে আমাদের কয়েকদিন বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিসি আরও জানান, মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জনকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে আটক করা হয়েছে এবং আদাবার থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১২ জনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুর আদাবর এলাকায় এসব ছিনতাইকারী, কিশোর গ‍্যাং চাঁদাবাজিও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *