Uncategorized অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ লিড নিউজ সারাদেশ

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

মঙ্গলবার (১৬ই জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ দূষণকারী যানবাহন ও ফিটনেস না থাকায় বেশ কয়েকটি বাসকে ডাম্পিংয়ে দেয় বিআরটিএর ভ্রাম্যমান আদালত।

অভিযানের বিষয়ে বিআরটিএ কতৃপক্ষ বলেন, আমাদের অভিযান চলমান থাকবে। সড়কের শৃঙ্খলা ফেরানো ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে কার্যক্রম স্বরুপ গণপরিবহনের কাগজপত্র চেক করেন।

অভিযানের শুরুতে বিভিন্ন গণপরিবহনের ফিটনেস ও কাগজপত্র আপডেট না থাকায় অর্থদণ্ড প্রদান করেন বি আর টি এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া রুট পারমিট ও লাইসেন্স না থাকায় চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেয়া হচ্ছে বলেও জানান তারা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, এই অভিযানে কোন ফিটনেসবিহীন পরিবহন কে ছাড় দেয়া হচ্ছে না, হবেও না। আশাকরি, আগামী এক মাসের মধ্যে সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজ দৃশ্যমান হবে। কোন চাপ বা প্রভাব এর কাছে এই অভিযান থামবে না বলেও জানান বিআরটিএর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *