নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় এমব্রয়ডারি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পরিষদ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে জয়লাভ করেছেন মো. আবু বক্কর সিদ্দিক (বাবু)।
রাজধানীর হোয়াইট প্যালেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১৫৪ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপস্থিত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান সংগঠনের সদস্যরা।
এর আগে নির্বাচনের আগে আয়োজিত মতবিনিময় সভায় মো. আবু বক্কর সিদ্দিক সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থরক্ষা এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
বিজয়ের পর তিনি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এমব্রয়ডারি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে।

