অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ মানবাধিকার মানবিক সারাদেশ

সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া

সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক,

এইচ এম শাহীন

জাতীয় দৈনিক আজকের দুর্নীতি

পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করতে চান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা মাহবুবুর রহমান ভূঁইয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

মাহবুবুর রহমান ভূঁইয়া উপজেলার ঐতিহ্যবাহী রানীগাছ গ্রামের ভূঁইয়া বাড়ির সন্তান। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান ভূঁইয়ার বড় ছেলে। শৈশব থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ ও ব্রাহ্মণপাড়া উপজেলা পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং একজন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।

সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়ার ভাষ্য, ১৯৬০ সালে মাধবপুর ইউনিয়ন পরিষদ গঠিত হলেও এলাকার দীর্ঘদিনের কিছু সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। জলাবদ্ধতা, গৃহস্থালির বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকা এবং একটি কার্যকর বাইপাস সড়কের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “মাধবপুর ইউনিয়নকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার স্থায়ী সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেব। ইউনিয়ন পরিষদের সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, জন্মনিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভাতা ও অন্যান্য নাগরিক সেবা পেতে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকারি বরাদ্দ ও সুযোগ-সুবিধা স্বচ্ছতা ও সততার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে চান তিনি।

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, এলাকার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবেন।

তিনি আরও জানান, পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মাধবপুর ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *