খামেনির প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরানসহ গোটা অঞ্চলে তার গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী এ […]

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ভোজ্য তেল ও সিমেন্ট জব্দ, পাচারকারী আটক ৫

কক্সবাজার প্রতিনিধি চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি অভিযানে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভোজ্য তেল ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হলেও অপর একটি অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।কোস্ট গার্ড সূত্র […]

আরও পড়ুন

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চাঁদাবাজির অভিযোগঅনুসন্ধানে উঠে এলো নানা অভিযোগ, প্রশ্নের মুখে মিরপুর হাইওয়ে পুলিশের ভূমিকা

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কথিত দালাল চক্রের মাধ্যমে নিয়মিত চাঁদাবাজি, মাসোহারা আদায় এবং মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে। অভিযোগে মিরপুর হাইওয়ে থানার কিছু সদস্য ও কথিত দালাল চক্রের সম্পৃক্ততার দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন ও […]

আরও পড়ুন

শ্রীপুরে বনের জমির উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৫

গাজীপুর শ্রীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা এলাকায় সংরক্ষিত বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে জবরদখলকারীদের হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান রিপনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ৩০ জুন ২০২৬ […]

আরও পড়ুন

সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার প্রত্যক্ষ মদদে টেন্ডার নিয়ন্ত্রণ, বিল-ভাউচার, কমিশন বাণিজ্য, ঠিকাদার সিন্ডিকেট গঠন এবং আর্থিক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট সংঘটিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি মো. আব্দুল হান্নান নামে […]

আরও পড়ুন

দুর্নীতির দায়ে শাস্তি পেলেন ভূমি জরিপ অধিদপ্তরের দুই কর্মচারী

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে চাকরি থেকে বরখাস্ত এবং অপরজনকে বেতন গ্রেডে এক ধাপ অবনমিত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) […]

আরও পড়ুন

সংবাদ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত-হুমকিফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির

নিজস্ব প্রতিবেদকদেশের গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-কে ঘিরে নতুন করে প্রশ্নের ঝড় উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বিতর্কিত কর্মচারী, ফায়ার ফাইটার মোঃ সাদ্দাম হোসেন এবং সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বী। দুর্নীতি, তদবির বাণিজ্য, প্রশাসনিক প্রভাব, সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার এবং সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও […]

আরও পড়ুন

টেন্ডারবাণিজ্যে শতকোটি টাকার মালিক গণপূর্তের আহসান হাবীব

নিজস্ব প্রতিবেদকছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টেন্ডারবাণিজ্যে শতকোটি টাকার মালিক বনে গেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবীবের অসংখ্য দুর্নীতির তথ্য একাধিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রুখতে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক হত্যা মামলারও আসামি হাবীব।অনুসন্ধানে […]

আরও পড়ুন

এসআরও নং ১৯৭-আইন/২০২৬ এর সকল কালো আইন বাতিলের দাবিতে সমাবেশ

ফরহাদ হোসেন২৪ জুন বুধবার দুপুরে ঢাকা সিএন্ডএফ ভবনের সামনে ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারিকৃত এসআরও নং ১৯৭-আইন/২০২৬-এর সকল কালো আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ মিজানুর রহমান তার বক্তব্য বলেন, গত সরকারের সময় ২০৭ এসআরও উদ্যোগ […]

আরও পড়ুন

আর যেন থামছেন না উত্তরা ভূমি কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকশেখ হাসিনা সরকারের পতন হলেও ঢাকা জেলা প্রশাসনের অধীনস্থ উত্তরা ভূমি অফিসে এখনো বহাল তবিয়তে চলছে এক কর্মকর্তার ‘ডিজিটাল কায়দার জুলুম’। খিলক্ষেতের দাপট দেখিয়ে ও দালাল সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ জমির মালিকদের জিম্মি করার অভিযোগ উঠেছে উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে।অনুসন্ধানে জানা যায়, মাকসুদুর আলমের জন্ম ২ জানুয়ারি ১৯৮৭। ৩০ মে ২০১২ […]

আরও পড়ুন