অপরাধ ‍ও দুর্নীতি ভোলা লিড নিউজ

ভোলায় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলায় প্রায় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান ও জব্দ

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি স্টিল বডির ট্রলারে অবৈধভাবে পরিবহনকালে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

আটক ও জরিমানা

আটকরা হলেন—মো. হাকিম উদ্দিন ও মো. নাইম।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করা হয় এবং আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে ট্রলারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

রাষ্ট্রীয় কোষাগারে জমা

জব্দ তেল বিক্রি ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *