দুর্ঘটনা লক্ষ্মীপুর শিক্ষা ও চাকুরী

লক্ষ্মীপুরে স্কুলের ছাদের পলেস্তারা ভেঙে আহত ৩ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ও ভিম ভেঙে পড়ে তিন ছাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হঠাৎ ভেঙে পড়ে ছাদের অংশ

শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে তিনজন ছাত্রী আহত হয়।

এসময় অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কে দ্রুত শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়।

আহতদের চিকিৎসা

আহত ছাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলো—ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার।

আগে থেকেই ছিল ঝুঁকির অভিযোগ

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয় ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি নিয়েই দীর্ঘদিন ধরে ক্লাস চলছিল।

নিরাপদ শ্রেণিকক্ষ নিশ্চিত করতে দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

কর্তৃপক্ষের বক্তব্য

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

প্রধান শিক্ষক মো. সেলিম জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস চালানো হচ্ছিল এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল।

উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকির বিষয়টি আগে জানানো হলেও বরাদ্দ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *