ফরহাদ হোসেন
উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিটির সভাপতি। এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৭ই অক্টোবর) রাজধানীর মিরপুর সমিতি’র নিজ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২টি প্যানেলে ১২ জন করে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হবে ১২ জন প্রার্থী। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৫২৯ জন।
নির্বাচনে মোঃ দাদন মিয়া ও মোঃ আলমগীর শেখ পরিষদের সভাপতি পদে মোঃ দাদন মিয়া, সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল (স্বপন), সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর শেখ, যুগ্ম সম্পাদক পদে খান মোঃ বিপ্লব, কোষাধ্যক্ষ পদে মোঃ শহিদুল ইসলাম (সোহেল), ট্রেজারার পদে হাফিজুল ইসলাম, পরিচালক পদে মোঃ ইউনুচ, মোঃ জাকারিয়া, মোঃ রানা, মোঃ আওলাদ হোসেন, মোঃ কামরুল জামান (বিদ্যুৎ) এবং মোঃ মিষ্টার আলী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোঃ মোহসিন দীপু মুন্সী ও মোঃ আলী পরিষদের সভাপতি পদে মোঃ মোহসিন দীপু মুন্সী, সহ- সভাপতি পদে মোঃ নুরুল হক ভূইয়া (জিতু), সাধারণ সম্পাদক পদে মোঃ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন, কোষাধাক্ষ পদে আব্দুর রহিম মোল্লা, ট্রেজারার পথে মোঃ রাজু, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ খাইরুল বাশার, মোঃ ইউসুফ সুমন, মোঃ রুবেল হোসেন, মোঃ আফাজ আলী এবং মোঃ নবী হোসেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে দুই পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গার্মেন্টস বাতিলকৃত পণ্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করেছি সমিতির উন্নয়নে কাজ করব বলে। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, আমরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে, এই সমিতির সকল উন্নয়ন মূলক কাজের সাথে অংশ গ্রহণ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা। তবে যেই জয়ী হবে, সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন কমিটির সভাপতি ঢাকা মিরপুর মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মুহাম্মদ ফিরোজুল আলম বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের পরিচিত। সকাল থেকেই সুন্দর ভাবে ভোট প্রয়োগ করেন ভোটারগন। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন কমিটির সদস্য ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এ কে এম সারোয়ার কামাল ও ঢাকা মিরপুর মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সৈয়দা নাসিমা পারভীন উপস্থিত ছিলেন।

