মেহেরপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৫ই আগস্ট উদযাপন করেছে জেলা বিএনপি।
বুধবার বিকাল ৫ ঘটিকার সময় (৫ই আগস্ট) প্রতিকূল আবহাওয়া ও মৃদু বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। বৃষ্টিতে ভিজে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কর্মসূচিতে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ সহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

