ফরহাদ হোসেন
উৎসবমুখর পরিবেশ ও নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেটের চতুর্থ ও পঞ্চম তলার গেঞ্জি ব্যবসায়ী পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত ২০২৬। এবারের নির্বাচনে ভোটারদের টানতে প্রার্থীরা দিয়েছেন আধুনিক ও ব্যবসাবান্ধব মার্কেট গড়ার একগুচ্ছ প্রতিশ্রুতি।
সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। উন্নয়নের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আগ্রহ ভোটারদের। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন, এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
শুক্রবার (৯ই অক্টোবর) রাজধানীর মিরপুর সমিতি’র নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদে, দুটি প্যানেলে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হবে ১১ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১০ জন। সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে মোঃ শহিদুল ইসলাম।
নির্বাচনে সিদ্দিকুর – রশিদ – সহিদুল পরিষদে, সভাপতি পদে মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি পদে মোঃ রশিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক পদে পদে মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ জাকিরুল ইসলাম টিপু এবং পরিচালক পদে মোঃ রাছেল, মোঃ সজিব হাওলাদার, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ আলেম বেপারী, মোঃ আরমান মোড়ল ও মোঃ হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এমদাদুল – মিজানুর – রাসেল পরিষদে সভাপতি পদে মোঃ এমদাদুল হক ভূইয়া, সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রব এবং পরিচালক পদে মোঃ সুমন, মোঃ মহাসিন, মোঃ শাহ্ জাহান আলী, মোঃ মিলন আকন, মোঃ সোলাইমান ও মোহাম্মদ হৃদয় শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগন। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। আমরা প্রার্থীরা সকলেই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট চতুর্থ ও পঞ্চম তলার গেঞ্জি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করব। নির্বাচনে জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।
একাধিক ভোটার বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট চতুর্থ ও পঞ্চম তলার গেঞ্জি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। এখানের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ আউয়াল বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের পরিচিত। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। সকল প্রার্থীর এজেন্ট কেন্দ্রে উপস্থিত রয়েছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় সহকারি নির্বাচন কমিশনার মোঃ সাইফুল উপস্থিত ছিলেন।

