অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ সারাদেশ

বেতন কমিশনের রির্পোট বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা

ফরহাদ হোসেন
আজ ৩ আগস্ট সোমবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সামনে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত তারা এই কর্মসূচি চলমান রাখেন। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় কয়েকশো সরকারি কর্মচারী দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের মহাসচিব বদরুল আলম সবুজ সহ অনেকেই।

বক্তারা বলেন, বিগত বাজেট অধিবেশনে পাশকৃত ১লা জুলাই ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকরের প্রস্তাবে গণকর্মচারীরা আশান্বিত হয়। বর্তমান দ্রব্যমূল্যের সীমাহিন উর্দ্ধগতি ও সামগ্রিক জীবন-যাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দূর্বিসহ অবস্থায় জীবন-যাপন করছেন। গণকর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের বিকল্প নেই।

তারা বলেন, গত ২৯ জুলাই ২০২৬, সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সাথে এক অনির্ধারিত সৌজন্য সাক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে মর্মে অবহিত করেন এবং এ বিষয়ে কর্মচারীদের ধৈর্য্য সহকারে সরকারকে সহযোগিতা করার জন্য আন্তরিক অনুরোধ জানান। তবুও আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাই।

এ সময় তাদের ৫ দফা দাবিতে বলেন:-
১. সরকার ঘোষিত বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং ১লা জুলাই ২০২৬ থেকে তা কার্যকর করতে হবে।

২. টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পূনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়নে জাতীয় সার্ভিস কমিশন এবং স্থায়ী বেতন কমিশন গঠন করতে হবে।

৩. ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে।

৪. সচিবালয়ের মত সমকাজে সমবেতন ও পদবী পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল পূর্বক কর্মরতদের শূন্য পদে রাজস্বখাতে নিয়োগ, সকল পর্যায়ের ব্লকপোস্ট সমূহে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

৫. আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা মোতাবেক সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেডইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং তা বাস্তাবায়ন করতে হবে। অন্যথায় সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

সংগঠনটির মহাসচিব বদরুল আলম সবুজ কর্মসূচিতে বলেন, ১৪ই আগষ্টের মধ্যে দাবি আদায় না হলে,

১। আগামী ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত দপ্তরে দপ্তরে গণসংযোগ, কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা।

২। ১৬-৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলায় জেলায় কর্মচারী সমাবেশ ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *