মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার শালদহ গ্রামে কালবৈশাখী ঝড়ে ‘এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয়ে’র টিনশেড ঘরের একাংশ এবং একটি মক্তব ঘর উড়ে গেছে। গতকাল ০৯/০৬/২০২৬ তারিখ সন্ধ্যায় ওই এলাকায় আঘাত হানা তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ের তাণ্ডবে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয় টিনশেড ভবনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যালয়ের মক্তব ঘরটি পুরোপুরি উড়ে গেছে। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে থাকা জাম, মেহগনি, সেগুন ও কৃষ্ণচূড়াসহ বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম জানান, ঝড়ে বিদ্যালয়ের আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। অত্র উপজেলায় ঝড়ে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ণয়ের কাজ চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে, আমরা তা করার সর্বোচ্চ চেষ্টা করছি।”

