অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ রাজনীতি লিড নিউজ সারাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Pফরহাদ হোসেন
রবিবার (১৪ জুন) বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জাতীয়তাবাদী শ্রমিকদল, বিআইডব্লিউটিএ ইউনিট।

জাতীয়তাবাদী শ্রমিকদল, বিআইডব্লিউটিএ ইউনিট এর সভাপতি মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান (সরকারের অতিরিক্ত সচিব) মোঃ মুহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খান নাসিম।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল, ঢাকা মহানগর (দক্ষিণ) এর আহবায়ক মোঃ সুমন ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ বদরুল আলম (সবুজ), বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি রকিবুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক এ, কে, এম আরিফ উদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি প্রধান অতিথি হিসেবে এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান সরকারি কাজে ব্যাস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত না থেকেও প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানের সার্বক্ষণিক খবর নেন ও সফলতা কামনা করেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *