শ্রীপুর-গাজীপুর প্রতিনিধিঃ
৪ জুলাই ২০২৬ শনিবার বেলা ১২ টার সময় গাজীপুরের শ্রীপুর উপজেলার খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসার ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা বিল্ডিং এর উদ্বোধন করেন গাজীপুর ৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.নাহিদ ভূঁইয়া। মাওলানা এস এম রুহুল আমিন, জনাব হুমায়ুন কবির সরকার,জনাব আজাদ মন্ডল, জনাব বেলাল উদ্দিন আকন্দ সহ উপজেলা বিএনপি ও গোসিংগা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, সমাপনী বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সুপার জনাব সোহরাব উদ্দিন।
এছাড়া অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মধ্যে মাননীয় এমপি সাহেব একটি করে গাছের চারা বিতরণ করেন।

