ফরহাদ হোসেন
মঙ্গলবার (১১ই আগষ্ট) রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে এই সাধারণ সভা – ২০২৬ আয়োজন করে সংগঠনটি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-৪৭৭৩) এর সভাপতি মোঃ রাজু গাজী এর সভাপতিত্বে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-প্রধান৷ বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূইয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-৬০২৫) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-৬০২৫) এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কাজী আলমগীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-৬০২৫) এর সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন (বুলেট), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-২১১১) এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-৪৭৭৩) এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেনু মিয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবহন চালক ও শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৪৭৯১) এর সভাপতি মোঃ আবুল হোসেন ভূইয়া।
এই অনুষ্ঠানের সফলতা কামনা করে বক্তারা বলেন, খুবই সুন্দর একটি সাধারণ সভার আয়োজন করায় বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান। অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

