অর্থনীতি ও ব্যবসা এক্সক্লুসিভ নির্বাচন লিড নিউজ সারাদেশ

উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

‎ফরহাদ হোসেন
‎সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। উন্নয়নের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আগ্রহ ভোটারদের। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন, এই নির্বাচনের নির্বাচন কমিটির সভাপতি। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।

‎বৃহস্পতিবার (৮ই অক্টোবর) রাজধানীর মিরপুর সমিতি’র নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদে, তিনটি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হবেন ১২ জন প্রার্থী। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৪২৪ জন।
‎
‎নির্বাচনে সৈয়দ মোঃ জামশেদ হোসেন – মিরাজুল ইসলাম ফকির – মাহফুজুর রহমান মোল্লা পরিষদ ও এস এম আরিফুল হক পিরু – মোঃ মাহবুবুর রহমান (মামুন) – মোঃ মাহমুদুর রহমান পরিষদ এবং শাহরিয়ার – লিটন – রিয়াজ পরিষদের ১২ জন করে মোট ৩৬ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
‎
‎
‎নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগন। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। আমরা প্রার্থীরা সকলেই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ‘হযরত শাহ্ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করব। নির্বাচনে জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল ভালো।
‎
‎একাধিক ভোটার বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ‘হযরত শাহ্ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
‎
‎
‎নির্বাচন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের পরিচিত। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। সকল প্রার্থীর এজেন্ট কেন্দ্রে উপস্থিত রয়েছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন কমিটির সদস্য মির্জা আকমল হোসেন ও মোহাম্মদ আলমগীর হোসেন এবং অন্তর্বর্তী ব্যবস্থা কমিটির সদস্য মোঃ মানিক হোসেন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *