আন্তর্জাতিক বিনোদন মতামত

‘ধুরন্ধর ২’ সিনেমাকে ‘তিন ঘণ্টার আবর্জনা’ বললেন আসাদউদ্দিন ওয়াইসি

বিনোদন ডেস্ক:

২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি তৈরি করেছে নতুন বিতর্ক। এবার এই সিনেমাটির তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভা সদস্য ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসির কড়া সমালোচনা:

সম্প্রতি একটি সম্মেলনে অংশ নিয়ে ওয়াইসি সিনেমাটিকে ‘অবান্তর’ ও ‘তিন ঘণ্টার আবর্জনা’ বলে অভিহিত করেছেন। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওটা কি কোনো সিনেমা? যেন তিন ঘণ্টার আবর্জনা। ওই সিনেমায় গালাগাল আর সহিংসতা ছাড়া কী আছে? এ ধরনের সিনেমা সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে। এসব দেখে সময় নষ্ট করার কী প্রয়োজন?”

ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ:

সিনেমার একটি পোস্টারে রণবীর সিংকে পাগড়ি ও কড়া পরে সিগারেট খেতে দেখা যাওয়ায় শিখ সম্প্রদায়ের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। ‘শিখ অব মহারাষ্ট্র’ নামের একটি সংগঠন ইতিমধ্যে নির্মাতাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিনেতা রণবীর সিং এখানে একজন ভারতীয় গুপ্তচর ‘জসকিরত সিং রাঙ্গি’-এর চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতার বক্তব্য:

বির্তকের মুখে সিনেমার প্রযোজক ও পরিচালক আদিত্য ধর বলেন, শিখ সম্প্রদায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীলতা ও সম্মানের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত অংশগুলোকে তিনি ‘এডিট করা’ ও ‘দুরভিসন্ধিমূলক’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মাধবনের মতো তারকারা। গত ১৯ মার্চ ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে মুক্তি পায়।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *