আইন আদালত ঢাকা ধর্ম মতামত মানবিক

‎দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৮তম বার্ষিক সাধারণ অনুষ্ঠিত



‎ফরহাদ হোসেন
‎শুক্রবার (২৪শে এপ্রিল) বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালেয় অনুষ্ঠিত দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।

‎এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি সমবায় অধিদপ্তর এর নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম খকির, এনডিসি, বক্তব্যে বলেন, আপনাদের পক্ষ থেকে আমার কাছে কোন ডিমান্ড আসে কি না! পুরো প্রোগ্রামে কোন বক্তাই আমার কাছে ডিমান্ড করেন নাই। আমার কাছে খুব ভালো লাগছে। আমি সাধারণত এ সব প্রোগ্রামে অংশ গ্রহণ করি না, এই ডিমান্ডের কারনে। আজকে একটি ভিন্ন ধর্মী সাধারণ সভায় অংশ গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আপনারা স্বয়ং সম্পূর্ণ।

‎প্রশংসা করে তিনি বলেন, ২০০ টাকা থেকে এই সোসাইটি প্রায় ৩,৮০০ কোটি টাকা হয়েছে। দেশের সবচেয়ে বেশি অর্থবহ হয়ে গড়ে উঠেছে এই সোসাইটি। আপনারা সমাজে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। আগমী দিনে এর পরিমান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।

‎বার্ষিক সাধারণ সভায় গেস্ট অব অনার হয়ে উপস্থিত ঢাকা মহাধর্মপ্রদেশ ওএমআই আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ সকলের শান্তি কামনা করে বলেন, খুবই সুন্দর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি সকলের শান্তি কামনা করি।

‎দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তর এর অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোঃ নবীরুল ইসলাম, সমবায় অধিদপ্তর এর যুগ্ম-নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোঃ মিজানুর রহমান, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয় এর যুগ্ম নিবন্ধক মোঃ কামরুজ্জামান, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর সভাপতি মি. নির্মল রোজারিও, এশিয়া এও প্যাসিফিক অ্যালায়েন্স অফ ওয়াইএমসিএ এর এক্সেকিউটিভ মেম্বার মি. বাবু মার্কস গমেজ ও পবিত্র জপমালা রাণীর গির্জা, তেজগাঁও, ঢাকা এর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ সহ অনেকেই।

‎এ ছাড়াও শুভেচ্ছায় ছিলেন দি এমসিসিএইচএস লিঃ এর চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ ও দি এমসিসিএইচএস লিঃ এর সেক্রেটারি পেপিলন হেনরি পিউরীফিকেশন।

‎দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সাধারণ সভার কর্মসূচিতে ছিলঃ- উপস্থিতি গণনা, আসন গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন (জাতীয় সঙ্গীত ও সমবায় সঙ্গীত পরিবেশন), পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা, মৃত সদস্য-সদস্যাদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা ও নীরবতা পালন, চেয়ারম্যানের স্বাগত ভাষণ, সম্মানিত অতিথিদের বক্তব্য, ৩৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ, পর্যালোচনা ও অনুমোদন; বার্ষিক হিসাব বিবরণী পেশ, পর্যালোচনা ও অনুমোদন; উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন পেশ, পর্যালোচনা ও অনুমোদন; বাজেট (আয়-ব্যয়) পেশ, পর্যালোচনা ও অনুমোদন; ঋণদান কমিটির প্রতিবেদন পেশ, পর্যালোচনা ও অনুমোদন; আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির প্রতিবেদন পেশ, পর্যালোচনা ও অনুমোদন; বিবিধ, লটারী ড্র, ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী প্রার্থনা।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *