কক্সবাজারে অপরাধ দমনে ড্রোনের ব্যবহার দুর্গম পাহাড়ে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান

কক্সবাজারে অপরাধ দমনে ড্রোনের ব্যবহার: দুর্গম পাহাড়ে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান

অপরাধ ‍ও দুর্নীতি আইন আদালত কক্সবাজার লিড নিউজ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ক্রমবর্ধমান ডাকাতি ও অপহরণ দমনে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ। অপরাধীদের আস্তানা শনাক্ত করতে ড্রোন ও জিপিএস-এর মতো আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ ও ডিবি।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈদগাঁও-ঈদগড় সড়ক ও আশপাশের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান।

প্রযুক্তির ব্যবহার ও কৌশল:

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সরাসরি পৌঁছানো অনেক ক্ষেত্রে কঠিন হওয়ায় ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি চালানো হয়েছে। একই সাথে জিপিএস প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সম্ভাব্য অবস্থান ও পালানোর পথ শনাক্ত করার চেষ্টা করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

পুলিশ জানিয়েছে, ঈদগাঁও-ঈদগড় সড়কে সাম্প্রতিক সময়ে অপহরণ ও ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঈদগাঁও ও রামু থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষও সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *