অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ নির্বাচন সারাদেশ

Electronics products Distributors Association Of Bangladesh‎(EPDAB) এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


‎
‎ফরহাদ হোসেন
‎ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ – (ইপিডিএবি)এর পথচলায় এক নতুন মাইলফলকের আনুষ্ঠানিক ঘোষণা হয়। সংগঠনটির (টি.ও) লাইসেন্স নং: ১৩/২০২৬। ইনকর্পোরেশন সার্টিফিকেট নং: ১০৭৪/২০২৬।
‎
‎
‎শনিবার (১৭ই অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন বায়তুল আবেদ টাওয়ারের ২য় তলায় (EPDAB) এর কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১:০০ টা থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত এই অনুষ্ঠান পরিচালিত হয়। সারা বাংলাদেশ থেকে আগত ইলেকট্রনিক্স ডিলার, ডিস্ট্রিবিউটর ও শোরুম মালিকরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎এ সময় আগত বক্তারা বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য এক আনন্দের ও গৌরবের অধ্যায় আজ। দেশের ইলেকট্রনিক্স পণ্যের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়ী ও শোরুম মালিকদের স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা এবং সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে গঠিত Electronics Products Distributors Association of Bangladesh (EPDAB) অর্জন করেছে প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
‎
‎বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে EPDAB-এর ট্রেড অর্গানাইজেশন (টি.ও.) লাইসেন্স প্রাপ্তি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI-এর ইতিবাচক মতামত ও ক্লিয়ারেন্স প্রাপ্তির ধারাবাহিকতায় এই অগ্রযাত্রা আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং সারা দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।
‎
‎তারা বলেন, এই প্ল্যাটফর্ম থেকে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ ও অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি ও ইলেকট্রনিক্স খাতের টেকসই উন্নয়ন ও অগ্রগতিই মূল লক্ষ্য। একজন ব্যবসায়ীর সমস্যা হোক সবার ভাবনা, একজনের অগ্রগতি হোক সবার অনুপ্রেরণা। ‘EPDAB’ সকল সদস্যদের অধিকার ও সম্মিলিত শক্তি হয়ে কাজ করবে।
‎
‎সারা দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের প্রতি আহ্বান করে বক্তারা বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং আমাদের ব্যবসায়িক ভবিষ্যৎকে আরও নিরাপদ, সুসংগঠিত ও সমৃদ্ধ করে তোলাই হোক আমাদের ঐক্যবদ্ধ অঙ্গিকার
‎

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *