রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন শিশু জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
এ নিয়ে বর্তমানে মোট ১৪ জন শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট হাম-উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এখন পর্যন্ত মোট ১৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম-উপসর্গযুক্ত রোগীদের জন্য পৃথক আইসোলেশন ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, “গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ১৪ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

