অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ মানবাধিকার মানবিক রাজনীতি সারাদেশ

গুলিস্থান বাস টার্মিনাল পরিবহন শ্রমিকদের কমিটি ঘোষণা



‎ফরহাদ হোসেন
‎বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর গুলিস্থান বাস টার্মিনাল পরিবহন শ্রমিকদের পরিচালনায় কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৮ই আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-১৭২৪) কর্তৃক অনুমোদিত এই কমিটির পরিচিতি সভার আয়োজন করে সংগঠনটি। রাজধানীর গুলিস্তান বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দোয়া ও মাহফিলের আয়োজন করেন তারা।


‎জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস, মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির আহবায়ক আবুল খায়ের খাজার সভাপতিত্বে ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির সদস্য সচিব বাশারুল আলম (কামাল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও গুলিস্তান টার্মিনাল কমিটির প্রধান উপদেষ্টা আঃ রহিম বক্স দুদু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক ও গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা সুমন ভূঁইয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব ও গুলিস্তান টার্মিনাল এর উপদেষ্টা বদরুল আলম (সবুজ)।

‎নগর গুলিস্থান স্টপ ওভার, বাস, মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন পাটোয়ারী সহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনায় নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন আগত নেতৃবৃন্দ।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *