ফরহাদ হোসেন
শনিবার (১২ই সেপ্টেম্বর) সোয়ারী ঘাটে বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সী মালিক সমিতি আয়োজিত এই যানজট নিরসন ও পণ্য পরিবহন নিরাপত্তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা- ০৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ পণ্য পরিবহন যাতায়াতে বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ীদের একত্রে কাজ করার পরামর্শ দেন। ব্যবসায়ীদের পন্য লোড আনলোডে সকলকে একটি শৃঙ্খল নিয়মে আসার আহবান জানান যাতে সড়কে কোন ধরনের যানযট সৃষ্টি না হয়। তিনি স্পষ্ট ভাবে হুশিয়ারি দিয়ে বলেন, ঢাকা-৭ আসনে কোন ধরনের যানযট মেনে নেওয়া হবে না। যত্রতত্র যে কোন ধরনের যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না।
বিশেষ অতিথি বক্তব্যে মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) ডিএমপি, মোঃ মোফিজুল ইসলাম (মিঠু) ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক লালবাগ বিভাগ) ডিএমপি বলেন, যে কোন ধরনের সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। অভিযোগ দিলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পণ্য পরিবহনের সহ-সভাপতি সেলিম বলেন, আমাদের পণ্য পরিবহনের সময় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ড্রাইভার, হেলপারকে জিম্মি করে ছুরি আঘাত করে ট্রাকের ত্রিপল কেটে মালামাল লুটপাট করে তারা। বাবুবাজার ব্রিজের নিচে, নয়াবাজার, শাহবাগ, সংসদ ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট, বিজয় স্বরনি, গাবতলি সহ বিভিন্ন এরিয়ায় বেরিগেটের সময় এই ঘটনাগুলি বেশি ঘটে বলে তিনি জানান।
পন্য পরিবহনের সাধারণ সম্পাদক মোঃ তোফিক হাসান রনি বলেন, যানজট নিরশনে যথা সময়ে গাড়ী ঢুকানো। একাদিক গাড়ী না ঢুকানো, দোকান থেকে ৯ টার মধ্যে মালামাল ট্রান্সপোর্টে ডেলিভারি দেওয়া। গাড়ী লাগানোর পয়েন্ট দেখে গুদাম নেওয়া। সোয়ারিঘাট থেকে বাবুবাজার ব্রীজ পর্যন্ত নৌপথে মালামাল ডেলিভারি দেওয়ার সময় সু-সৃঙ্খলভাবে ভ্যান, ঠেলাগাড়ী ও ডেলিভারি ভ্যান দার করানো। কামালবাগ থেকে বাবু বাজার ব্রিজ পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা কমানো। ১ লাইনে ব্যাটারি চালিত রিকশা চলাচলে বাধ্য করা। গাড়ী ঢোকার প্রবেশ পথ গুলিতে যথা সময়ে গাড়ী ছেড়ে আসা এতে ট্রাফিক পুলিশের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। পরিবহণ নীতিমালা থাকলেও পণ্য পরিবহণ নীতিমালা নেই তাই পরিবহণ নীতিমালার সঙ্গে পণ্য পরিবহণের কিছু নীতি সংযোজন করে একটি পণ্য পরিবহণ নীতিমালা প্রনয়ণ করা। যাত্রী বাহী বাসের ক্ষেত্রে ঢাকার চারপাশে বাসষ্ট্যান্ট আছে কিন্তু ট্রাকের ক্ষেত্রে যথেষ্ট ট্রাকষ্টান্ড নেই তার ব্যবস্থা করা। প্রয়োজন হলে ঢাকার চারপাশে ট্রান্সপোর্ট পল্লী গঠন করে ঢাকার উপরে চাপ কমানো। পণ্যবাহী ট্রাক বিভিন্নভাবে নিরাপত্তা হীনতার কারনে ছিনতাই ডাকাতির কবলে পরে এর ব্যবস্থা নেওয়া। রাস্তায় ট্রাক ডাকাতি, ছিনতাই, ট্রাক দুর্ঘটনায় ট্রান্সপোর্টে কোন ইনসুরেন্স এর ব্যবস্থা নাই, ইনসুরেন্সের ব্যবস্থা করা ও সড়ক, মহাসড়ক থেকে ডাকাতি রোধ করায় ব্যবস্থা গ্রহণ করা সহ বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন ও সমস্যা সমাধানে ঢাকা- ০৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সী মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রউফ হুমায়ুন এর সভাপতিত্বে এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

