অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ বিনোদন মতামত মানবিক লিড নিউজ

‎৫০০০ রোগীর চিকিৎসা সেবায় মিটফোর্ডের বন্ধ গেট দ্রুত খোলার দাবি নবনির্বাচিত সভাপতি মোঃ মোজাফফর হোসেন।‎



‎ফরহাদ হোসেন
‎বুধবার (৯ই সেপ্টেম্বর) হাসপাতালটির সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে এ দাবি করেন। এ সময় নব নিযুক্ত কমিটির সকলেই উপস্থিত ছিলেন।

‎তিনি বলেন, স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালনের জন্য আমাদের কমিটির সকলকেই নির্বাচিত হন। জয়ী হয়েছি রোগীদের সেবার জন্য। কোন ধরনের দূর্নীতি এই কমিটি মেনে নেবে না। এ সময় দাবি করে তিনি বলেন, প্রায় ৫০০০ রোগীর সেবা বৃদ্ধিতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পিছনে প্রায় ২ বছর যাবৎ বন্ধ গেট খুলে দিলে রোগীদের অনেক উপকার হবে। উপকৃত হবে পাঁচ হাজারেরও বেশি পরিবারের। এই গেট না খোলায়, বাবু বাজার ব্রীজের উপর দিয়ে রোগীদের যাত্রায় অনেক বিপত্তি পোহাতে হয়, অনেক সময় রোগীকে মৃত্যু বরন করতে হয়, যা কাম্য নয়। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আশাকরি কতৃপক্ষ এই বিষয়টি অনুধবন করবেন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে বন্ধ গেটটি খুলে দিবেন।

‎সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে প্রায় পাঁচশতর অধিক কর্মচারী ছিল। অবসর সহ নানা জনিত কারণে কমতে কমতে দুইশত’র নিচে কর্মচারী এখন রয়েছে। ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত কোন সরকারি নিয়োগ না হওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। এদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি। এতে রোগীদের সেবারমান বৃদ্ধি পাবে। এছাড়াও আমাদের হাসপাতালের পিছনে অবস্থিত বন্ধ গেটটি খুলে দিলে রোগীরা অনেক উপকৃত হবে ও অনেক সমস্যার সমাধান হবে।


‎এ সময় নবনির্বাচিত কমিটির সকলেই শপথে বলেন, সরকারি চাকুরী বিধি ও রাষ্ট্রবিরোধী এবং হাসপাতাল কর্মচারীদের স্বার্থের পরিপন্থি এবং অনৈতিক কর্মকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই জড়িত হব না। কর্মচারীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং হাসপাতাল ও দেশের প্রতি অনুগত থাকিব। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একতা ও ঐক্য বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।


‎নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলহাস হোসেন, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান ও মোঃ কাওসার আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা সুমন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ শাহানা আক্তার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ শুভ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোমিন দেওয়ায়ন, সমবায় সম্পাদক মীর মোঃ শফিকুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল মিয়া এবং কার্যকরী সদস্য মোঃ মেহেদী হাসান গাজী ও রওশন আরা।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *