Uncategorized এক্সক্লুসিভ নিরাপত্তা সারাদেশ

ময়নামতি ক্রসিংহাইওয়ে পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় রোগীবাহী সিএনজি খাদে

রিপোর্টঃমোঃ কবির হোসেন বিশেষ প্রতিনিধি

কুমিল্লার ময়নামতি ক্রসিংহাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ বোরহান উদ্দিনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একটি সিএনজিকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। চালককে লাঞ্ছিত করা ও মামলা দেওয়ার গুরুত্ব অভিযোগ উঠেছে। গত ২২ আগস্ট২০২৬ চান্দিনা কাঠেরপুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যাত্রী ও সিএনজি চালক জানায়,
ঘটনার দিন অসুস্থ এক রোগীকে নিয়ে সিএনজিটি কুমিল্লার দিকে যাচ্ছিল। কাঠেরপুলের সংলগ্ন স্থানে পৌঁছলে পিছন দিক থেকে আশা এসআই মোঃ বোরহান উদ্দিনের ব্যক্তিগত প্রাইভেটকারটি কোন প্রকার সংকেত বা, সিগন্যাল না দিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।এতে সিএনজিটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর সিএনজি যাত্রী অসুস্থ ব্যক্তি ও চালক আতঙ্কে চিৎকার শুরু করলে স্থানীয় আশে পাশের লোকজন এগিয়ে আসে।
সিএনজি চালক অভিযোগ করে বলেন ঘটনার পর আমি ভিডিও করতে চাইলে এস আই বোরহান উদ্দিন আমার সাথে দুর্ব্যবহার করে এবং মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। এছাড়া তিনি আমাকে বড় ধরনের মামলা ভয় ভীতি দেখায়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সিএনজিটি জোরপূর্বক হাইওয়ে থানায় নিয়ে যায়।

ঘটনার শিকার যাত্রী অসুস্থ অবস্থায় ভ্রমণের সময় কোন সিগন্যাল ছাড়াই গাড়িটি তাদেরকে ধাক্কা দিয়।যার ফলে তারা প্রচন্ড ভয় ভীতি পরিস্থিতির মধ্যে পড়েন।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে এবং পুলিশের বক্তব্য নিতে হাইওয়ে পুলিশ সুপার এসপি)মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও পাওয়া সম্ভব হয়নি।
বিস্তারিত দ্বিতীয় পর্বে

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *