অনুসন্ধানী প্রতিবেদন ইতিহাস এক্সক্লুসিভ সারাদেশ

নোয়াখালীর ১০ থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সোনাইমুড়ীর এএসআই হাবিবুর রহমান।‎


‎
‎ফরহাদ হোসেন
নোয়াখালী জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ দমন সভায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা (এএসআই) হিসেবে পুরস্কৃত হয়েছেন সোনাইমুড়ী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান।
‎
‎১১ অক্টোবর (রবিবার) নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাছির উদ্দিন, বিপিএম।
‎
‎পুলিশ লাইন্স সূত্রে জানা গেছে, গত মাসে কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে নোয়াখালী জেলার ১০টি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এএসআই হাবিবুর রহমান খান। তিনি গত এক মাসে জি আর সাজা, সি আর সাজা, জি আর ওয়ারেন্ট এবং সি আর ওয়ারেন্টসহ সর্বমোট ৪০টি ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি করতে সক্ষম হন। এছাড়াও অবৈধ মাদক উদ্ধার, ৫৪ ধারা, ১৫১ ধারা ও ৩৪ ধারায় আসামি চালান এবং চোরাই মোবাইল উদ্ধারসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন বিপিএম শ্রেষ্ঠত্ব অর্জনকারী এএসআই হাবিবুর রহমান খানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
‎এই গৌরবময় অর্জনের পর এক প্রতিক্রিয়ায় এএসআই হাবিবুর রহমান খান বলেন, “এই অর্জনের পেছনে চাটখিল সার্কেলের এএসপি জনাব মনীষ দাশ স্যার, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কবির হোসেন স্যার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ সকল সিনিয়র কর্মকর্তা ও সহকর্মীদের দিকনির্দেশনা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”
‎
‎উক্ত সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল এএসপি, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।
‎

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *