অপরাধ ‍ও দুর্নীতি ঢাকা নিরাপত্তা

কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।গ্রেপ্তাররা হলেন—মো. আলমগীর হোসেন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী (২৪) ও মো. খোকন (৫৬)।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।তিনি জানান, র‌্যাব-১০ সদর কোম্পানির একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ দল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মগোপনে রয়েছে।পরে ২৮ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজন পুরুষ ও একজন নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে ৬৮ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তাররা হলেন—মো. আলমগীর হোসেন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী (২৪) ও মো. খোকন (৫৬)।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, র‌্যাব-১০ সদর কোম্পানির একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ দল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মগোপনে রয়েছে।

পরে ২৮ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজন পুরুষ ও একজন নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে ৬৮ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *