অনুসন্ধানী প্রতিবেদন অপরাধ ‍ও দুর্নীতি এক্সক্লুসিভ লিড নিউজ সারাদেশ

নিরাপদ অভিবাসন নিয়ে মৌলভীবাজারে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির সঙ্গে মতবিনিময় সভ


মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মো হাসান আহমেদ ইয়ামিন
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে মৌলভীবাজারে রিক্রুটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় নিরাপদ অভিবাসন, বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য প্রদান, বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদেশগামীদের হয়রানি ও প্রতারণা রোধে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *