অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ মতামত মানবাধিকার সারাদেশ

চাটখিল মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন, সভাপতি মনির হোসেন শুভ




‎ফরহাদ হোসেন
‎নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক (Ad-hoc) কমিটি গঠন করা হয়েছে।

‎মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এই নতুন কমিটির অনুমোদন দিয়েছে। নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির হোসেন শুভ-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড এই কমিটি গঠন করে।

‎নবগঠিত কমিটির সভাপতি মনির হোসেন শুভ এক প্রতিক্রিয়ায় বলেন, “মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‎বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, শতভাগ পাসের হার নিশ্চিত করা এবং একটি মাদকমুক্ত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুধীসমাজসহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”এদিকে মনির হোসেন শুভ সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীসমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

‎নতুন এই কমিটির দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টির গৌরবময় ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *