ফরহাদ হোসেন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর গুলিস্থান বাস টার্মিনাল পরিবহন শ্রমিকদের পরিচালনায় কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-১৭২৪) কর্তৃক অনুমোদিত এই কমিটির পরিচিতি সভার আয়োজন করে সংগঠনটি। রাজধানীর গুলিস্তান বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দোয়া ও মাহফিলের আয়োজন করেন তারা।
জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস, মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির আহবায়ক আবুল খায়ের খাজার সভাপতিত্বে ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির সদস্য সচিব বাশারুল আলম (কামাল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও গুলিস্তান টার্মিনাল কমিটির প্রধান উপদেষ্টা আঃ রহিম বক্স দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক ও গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা সুমন ভূঁইয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব ও গুলিস্তান টার্মিনাল এর উপদেষ্টা বদরুল আলম (সবুজ)।
নগর গুলিস্থান স্টপ ওভার, বাস, মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন পাটোয়ারী সহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও নগর গুলিস্থান স্টপ ওভার, বাস মিনিবাস, টার্মিনাল শ্রমিক পরিচালনায় নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন আগত নেতৃবৃন্দ।

