অপরাধ ‍ও দুর্নীতি গাইবান্ধা

শহীদ মিনারে লাথি-ভাঙচুর, অভিযুক্ত এটিআই প্রশিক্ষক

গাইবান্ধার বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভেতরে থাকা শহীদ মিনারের একটি পিলারের নিচের টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রশিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৮ অক্টোবর একই শহীদ মিনারে লাথি ও আবর্জনা ফেলে গালিগালাজ করেন তিনি। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন আহসান হাবিব।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান জানান, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে এসে শহীদ মিনারের ওপরে উঠে অবমাননাকর বক্তব্য ও লাথি মারেন, যার ভিডিও প্রমাণ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে। এ ঘটনায় দাপ্তরিক পরামর্শে একটি অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ অক্টোবর গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *