যুদ্ধ সংবাদ ইতিহাস এক্সক্লুসিভ জাতীয় সারাদেশ

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘৫ই আগস্ট’ উদযাপন করল জেলা বিএনপি।

মেহেরপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৫ই আগস্ট উদযাপন করেছে জেলা বিএনপি।
বুধবার বিকাল ৫ ঘটিকার সময় (৫ই আগস্ট) প্রতিকূল আবহাওয়া ও মৃদু বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। বৃষ্টিতে ভিজে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কর্মসূচিতে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ সহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *