কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবারক হোসেন খান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ১১ বছর চাকরি করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক সমস্যার কারণে গতকাল তাকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ প্রায় দুই ঘণ্টা আগে হাসপাতাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মোবারক হোসেন খানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে অনুগ্রহ করে ০১৭৯৯০০৬৮৬৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

